ভুলা ধারণা (১)
আযান ও ইকামতে ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ’-এর জবাবে কী বলবে
আযান ও ইকামাতের জবাব দেওয়া সুন্নত একথা সবাই জানে। মুয়াজ্জিন যে শব্দগুলো বলবে জবাবে সে শব্দগুলোই বলতে হয়। তবে ‘হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ’-এর জবাবে শ্রোতাগণ ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহ’ বলবে আর ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ’-এর উত্তরে ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ’ই বলতে হয়।
কিন্তু কিছু মানুষকে দেখা যায়, মুয়াজ্জিন যখন এই কালেমা উচ্চারণ করেন তখন তারা ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ বলে থাকেন। তারা মনে করেন, এটি এ বাক্যের জবাব, অথচ এটা এই বাক্যের জবাব নয়। আযানের জবাব হল বাক্যটিই পূনরায় বলা। এরপর যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবে।
[ উৎস ]
- মাসিক আল-কাউসার, প্রচলিত ভুল অধ্যায় । মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক

2 thoughts on “ভুলা ধারণা (১) আযান ও ইকামতে ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ’-এর জবাবে কী বলবে”
Trying to find a reliable link for Xin88 and found xin88link! Hopefully, I will get lucky. Check them out at: xin88link
Seriously, jljl50login, your platform saves my daily grind! easy access, quick wins. Always reliable! Don’t pass this up jljl50login.