[ হাদিস ]
আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিতঃ
أَنَّ رَسُولَ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ׃ «أَتَدْرُونَ مَا الْغِيبَةُ؟» قَالُوا׃ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ׃ «ذِكْرُكَ أَخَاكَ بِمَا يَكْرَهُ» قِيلَ أَفَرَأَيْتَ إِنْ كَانَ فِي أَخِي مَا أَقُولُ؟ قَالَ׃ «إِنْ كَانَ فِيهِ مَا تَقُولُ، فَقَدِ اغْتَبْتَهُ، وَإِنْ لَمْ يَكُنْ فِيهِ فَقَدْ بَهَتَّهُ»
রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ ❝ তোমরা কি জান, গীবত কি জিনিস? ❞ তাঁরা বললেন, ❝ আল্লাহ্ ও তাঁর রসূলই অধিক জ্ঞাত। ❞ রাসূলুল্লাহ ﷺ বললেন, ❝ (গীবত হলো) তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু আলোচনা করা, যা বলা সে অপছন্দ করে। ❞ প্রশ্ন করা হলো, ❝ আমি যা বলছি, তা যদি আমার ভাই-এর মধ্যে বাস্তবিকই থেকে থাকে ,তবে আপনি কি বলেন? ❞ রাসূলুল্লাহ ﷺ বললেন, ❝ তুমি তার সম্পর্কে যা বলছ তা যদি তার মধ্যে প্রকৃতই থেকে থাকে তাহলেই তুমি তার গীবত করলে। আর যদি তা তার মধ্যে না থাকে তাহলে তো তুমি তার প্রতি অপবাদ আরোপ করলে। ❞ (1)
وَلَا يَغۡتَبْ بَّعۡضُكُمۡ بَعۡضًا ؕ اَ يُحِبُّ اَحَدُكُمۡ اَنۡ يَّاۡكُلَ لَحۡمَ اَخِيۡهِ مَيۡتًا فَكَرِهۡتُمُوۡهُ ؕ
❛ আর তোমাদের কেউ যেন কারও পশ্চাতে নিন্দা (গীবত) না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা ত সেটাকে ঘৃণাই করে থাকো। ❜ (2)
- গীবতকারীদের সামনে কঠোর প্রতিবাদ গড়ে তুলবে সব সময়।
- যদি উপস্থিত কেউ অনুপস্থিত কারও সম্পর্কে বিরূপ কথা বলতে শুরু করে, সাথে সাথে তাকে বলবেন, ❛ তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত খেতে প্রস্তুত আছ? ❜
[ শেষের কথা ]
আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলার নিকট প্রার্থনা করি যেন তিনি আমাদের এমন নিকৃষ্ট কাজ থেকে আমাদের সর্ব হালতে বিরত রাখেন। (আমিন)
(1) সহীহ মুসলিম, ৬৪৮৭ । হাদিসের মানঃ সহিহ
(2) সূরা আল-হুজুরাত (৪৯ঃ১২)
বইঃ হাদিস পড়ি আদব শিখি
লেখকঃ শাইখ আলী জাবির আল-ফাইফি
প্রকাশকঃ রুহামা পাবলিকেশন

2 thoughts on “জবানের আদব সিরিজঃ গীবতের চর্চা না করা।”
Heiststakesvn caught my eye, seems a cool game. If you want to try something new, click below: heiststakesvn.
900betplataforma is actually pretty solid. Easy to navigate, and I found a few games I hadn’t seen anywhere else. Thumbs up from me! Definitely gonna return to 900betplataforma.