মাইসির (Maisir)

ইসলামী র্অথনীতি ও শরিয়াহ আইনরে ভাষায় মাইসির (Maisir) বলতে এমন জুয়া বা ভাগ্যনির্ভর লেনদেনকে বোঝায় যেখানে কোনো ব্যক্তি পরশ্রিম বা প্রকৃত ব্যবসায়কি র্কাযক্রম ছাড়াই কেবল ভাগ্যের উপর নির্ভর করে লাভ র্অজন করে এবং অন্য পক্ষ ক্ষতির সম্মুখীন হয়।

এ ধরনরে লেনদেন ইসলামে সর্ম্পূণ নিষিদ্ধ।

১. মাইসিরের সংজ্ঞা

ইসলামী ফিকাহ অনুযায়ীঃ মাইসির হলো এমন একটি র্অথনতৈকি র্কাযক্রম যেখানে লাভ বা ক্ষতি সর্ম্পূণভাবে ভাগ্য বা সম্ভাবনার উপর নির্ভর করে এবং একজনরে লাভ অন্যজনের ক্ষতির মাধ্যমে অর্জিত হয়। র্অথাৎ এখানে কোনো বাস্তব উৎপাদন, সেবা না বৈধ ব্যবসায়কি র্কাযক্রম থাকে না।

২. কুরআনে মাইসিরের নিষেধাজ্ঞাঃ
মাইসির সর্ম্পকে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলছেন। এই নির্দেশনা এসেছে  কুরআনের সূরা আল-মায়িদা (৫:৯০) আয়াতে।

আয়াতের মর্মাথ:
“হে ঈমানদারগণ! মদ, জুয়া (মাইসির), প্রতিমা এবং ভাগ্য নির্ধারণের তীর—এসব শয়তানের অপবত্রি কাজ। অতএব এগুলো থেকে দূরে থাক, যাতে তোমরা সফল হতে পারো।”

৩. মাইসিরের বৈশিষ্ট্যঃ

যে লেনদেনে নিম্মোক্ত বৈশিষ্ট্য থাকে তা মাইসির হিসেবে গণ্য হয়ঃ

  • ভাগ্যরে উপর নির্ভরশীল লাভ
  • একজনরে লাভ অন্যজনের ক্ষতি
  • বাস্তব পণ্য বা সেবা নেই
  • উচ্চ ঝুঁকি ও অনিশ্চয়তা
  • দ্রুত লাভের মানসিকতা

৪. মাইসিরের কিছু উদাহরণঃ

ইসলামী র্অথনীততিে কয়কেটি প্রচলতি উদাহরণঃ

  • জুয়া খেলা
  • ক্যাসিনো গেম
  • লটারী
  • বাজি ধরা (বেটিং)

ভাগ্য নির্ভোর প্রতিযোগিতা যেখানে অর্থের বিনিয়মে পুরস্কার নির্ধারিত হয়

৫. কেন মাইসির নিষিদ্ধঃ ইসলামে মাইসির নিষিদ্ধ হওয়ার কয়েকটি কারণ রয়েছেঃ

  • এটি অন্যায়ভাবে সম্পদ স্থানান্তর ঘটায়
  • মানুষরে মধ্যে লোভ ও আসক্তি সৃষ্টি করে
  • সামাজকি ও র্অথনতৈকি ক্ষতি তরৈি করে
  • প্রকৃত শ্রম ও উৎপাদন নরিুৎসাহতি করে

 

৬. মাইসির ও গারাররে সর্ম্পকঃ ইসলামী অর্থনীতিতে মাইসির প্রায়ই গারার (অনশ্চিয়তা) এর সাথে সম্পর্কিত। গারার সর্ম্পকে বশিদ আলোচনা করেছেন ইসলামী পন্ডিত ইমাম নববী সহ অনকে ফকীহ। তবে র্পাথক্য হলোঃ

বিষয় গারার মাইসির
প্রকৃতি অনিশ্চয়তা জুয়া বা ভাগ্য নির্ভর লাভ
ফলাফল চুক্তি অস্পষ্ট লাভ-ক্ষতির খেলা
নিষেধাজ্ঞার কারণ প্রতারণা ও ঝুঁকি অন্যায় লাভ

 

. ইসলামী র্অথনীতি ও বীমায় মাইসিরঃ

প্রচলতি বীমা ব্যবস্থায় অনেক আলেম মনে করেন যে এতে মাইসিরের উপাদান থাকতে পারে, কারণঃ প্রিমিয়াম প্রদান করে অনিশ্চিত লাভের আশা করা হয়। এই কারণে ইসলামী অর্থনীতিতে বিকল্প হিসেবে তাকাফুল ব্যবস্থা চালু হয়েছে, যেখানে ঝুঁকি ভাগাভাগি করা হয় এবং জুয়ার উপাদান দূর করা হয়।

৮. সংক্ষেপেঃ
মাইসির হলো এমন অর্থনৈতিক র্কাযক্রম যেখানে ভাগ্যের উপর নির্ভর করে একজন লাভবান হয় এবং অন্যজন ক্ষতিগস্থ হয়। ইসলামে এটি জুয়ার অর্ন্তভুক্ত এবং সর্ম্পূণভাবে হারাম।