এই পরিকল্পনাটি মূলত একটি দীর্ঘমেয়াদী সঞ্চয় ও সুরক্ষা ব্যবস্থা। এটি তাকাফুল অংশগ্রহণকারীদের (Participants) অবসর জীবন, সন্তানদের উচ্চশিক্ষা কিংবা ব্যবসার মূলধন সংগ্রহের মতো ভবিষ্যতের বড় আর্থিক প্রয়োজনগুলো পূরণ করার জন্য অত্যন্ত জনপ্রিয় এবং নিরাপদ মাধ্যম।
তাকাফুল পরিভাষায় মূল ব্যাখ্যা:
১. তাকাফুল অংশগ্রহণকারী (Takaful Participant): প্রচলিত বীমায় যাকে ‘বীমাগ্রহীতা’ বলা হয়, তাকাফুলে তাকে ‘অংশগ্রহণকারী’ বলা হয়। তিনি চুক্তির মাধ্যমে তাকাফুল তহবিলের সদস্য হন।
২. কন্ট্রিবিউশন (Contribution): এখানে কোনো ‘প্রিমিয়াম’ নেই; বরং অংশগ্রহণকারী তহবিলে যে অর্থ জমা দেন তাকে কন্ট্রিবিউশন বলা হয়। এটি বার্ষিক বা কিস্তি আকারে প্রদানযোগ্য।
৩. পিআইএফ (Participant Investment Fund – PIF): এটি অংশগ্রহণকারীর নিজস্ব সঞ্চয় ও বিনিয়োগ তহবিল। মেয়াদী তাকাফুলের কন্ট্রিবিউশনের একটি বড় অংশ এখানে জমা হয় এবং শরীয়াহ সম্মত খাতে বিনিয়োগ করা হয়। মেয়াদ শেষে এই তহবিলের জমাকৃত টাকা এবং তার ওপর অর্জিত মুনাফা অংশগ্রহণকারীকে দেওয়া হয়।
৪. পিটিএফ (Participant Takaful Fund – PTF): কন্ট্রিবিউশনের একটি ছোট অংশ (তাবাররু বা দান) এই তহবিলে জমা হয়। এটি মূলত একটি যৌথ ঝুঁকি তহবিল। যদি মেয়াদের মধ্যে কোনো অংশগ্রহণকারী মারা যান, তবে এই তহবিল থেকে তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
৫. ফেস ভ্যালু (Face Value – FV): যাকে তাকাফুল পরিভাষায় ‘সাম কাভার্ড‘ (Sum Covered) বলা হয়। এটি সেই অংক যা চুক্তির শুরুতে নির্ধারিত হয়। মেয়াদের মধ্যে মৃত্যু হলে এই পূর্ণ টাকা পাওয়া যায়, আর মেয়াদ শেষে সঞ্চিত মুনাফাসহ এই অংকটি ফেরত পাওয়া যায়।
৬. ইজাফি (Ezafi / Supplementary Benefits): মূল মেয়াদী তাকাফুল পরিকল্পনার সাথে অতিরিক্ত কিছু সুরক্ষা যোগ করা যায়, যাকে ‘ইজাফি’ বা রাইডার বলা হয়। যেমন:
- DIAB: দুর্ঘটনাজনিত মৃত্যু ঝুঁকি।
- PDAB: দুর্ঘটনাজনিত স্থায়ী পঙ্গুত্ব বা অঙ্গহানি ঝুঁকি।
পরিকল্পনার নিয়ম ও শর্তাবলী:
- মেয়াদ: সর্বনিম্ন ১০ বছর থেকে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত মেয়াদী তাকাফুল গ্রহণ করা যায়।
- বয়স সীমা:
- মেয়াদপূর্তিকালীন সময়ে অংশগ্রহণকারীর সর্বোচ্চ বয়স হবে ৬৫ বছর।
- মেডিকেল রিপোর্ট অনুযায়ী ‘উন্নতমান‘ (Standard) শ্রেণির ব্যক্তিদের ক্ষেত্রে প্রবেশের সর্বোচ্চ বয়স ৫৫ বছর।
- ‘অউন্নতমান‘ (Sub-standard) শ্রেণির ব্যক্তিদের ক্ষেত্রে প্রবেশের সর্বোচ্চ বয়স ৫০ বছর এবং মেয়াদপূর্তিকালীন সর্বোচ্চ বয়স হবে ৬০ বছর।
- মৃত্যুজনিত সুবিধা: মেয়াদের মধ্যে অংশগ্রহণকারীর মৃত্যু হলে, তিনি যত বছরই কন্ট্রিবিউশন দিন না কেন, তার পরিবারকে পূর্ণ ফেস ভ্যালু (FV) এবং অর্জিত মুনাফা প্রদান করা হবে। এটি PTF তহবিল থেকে সমন্বয় করা হয়।
- মেয়াদপূর্তি সুবিধা: মেয়াদ শেষে অংশগ্রহণকারী পূর্ণ ফেস ভ্যালু এবং PIF ফান্ডে বিনিয়োগের মাধ্যমে অর্জিত মুনাফা লাভ করবেন।
- আয়কর সুবিধা: প্রদত্ত কন্ট্রিবিউশনের ওপর আয়কর রেয়াত পাওয়া যায় ।
