পরিকল্পনা ২১ঃ বারাকাহ্ ডিপিএস প্লান (মুনাফাসহ)

পরিচিতিঃ বাংলাদেশের স্বল্প আয়ের মানুষ যথা কৃষক, শ্রমিক সমবায়, পশুপালক, মৎস্যজীবি, কামার, কুমার, তাঁতী, গৃহিনীসহ দেশে বিদেশে অবস্থানরত সকল স্তরের মানুষ এ পরিকল্পের আওতায় জীবন বীমার কল্যাণ লাভ করতে পারেন। যারা চাকুরী অথবা ব্যক্তিগত জীবনে পেনশনের আওতাভূক্ত নন এবং যারা পেনশনভুক্ত কিন্তু বার্ধক্যে আর ও অধিক আর্থিক নিরাপত্তা পেতে চান এই পরিকল্পটি তাদের জন্য প্রযোজ্য ।

বৈশিষ্টঃ এই পরিকল্পে বীমার মেয়াদ যথাক্রমে ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ বছর। এই পরিকল্পে সর্বনিম্ন মাসিক কিস্তি ৫০০/= টাকা থেকে শুরু করে গ্রাহকের বীমাযোগ্যস্বার্থের উপস্থিতিতে প্রিমিয়াম প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। বিকাশ এমক্যাশ সহ অন-লাইন পেমেন্ট অপশন থেকে প্রিমিয়াম জমা করা যায় বলে ঘরে বসে প্রিমিয়াম জমা দেওয়া যায়। প্রিমিয়াম জমা দেয়ার সাথে সাথে বীমাগ্রাহকের মোবাইল Confirmation SMS দেওয়া হয়।

সুবিধা সমূহঃ বীমাকৃত মেয়াদপূর্তি পর্যন্ত জীবিত থাকলে সম্পূর্ণ বীমা অংক মুনাফাসহ প্রদান করা হয়। মেয়াদ পূর্তির পূর্বে যে কোন সময় বীমা গ্রাহকের মৃত্যু হলে এমনকি প্রথম কিস্তি পরিশোধের হওয়ার পর ও যে কোন সময় বীমা গ্রাহকের মৃত্যু হলে মৃত্যু দিন পর্যন্ত অর্জিত মুনাফাসহ সম্পূর্ণ বীমা অংক প্রদান করা হবে। স্বল্প আয়ের কর্মজীবি মানুষ অবসর জীবনে নিরাপত্তা নিশ্চিত করতে কিংবা বিনিয়োগযোগ্য পুঁজি গঠনে সক্ষম হন। কিস্তি মাসিক পদ্ধতিতে জমা নেয়া হয় বিধায় স্বল্প আয়ের কর্মজীবি মানুষ বীমাটি স্বচল রাখতে সক্ষম হন ।

Scroll to Top