ভূমিকা
আজকের জমানো সঞ্চয়ই ভবিষ্যতে একটি শান্ত, নিশ্চিন্ত এবং সুখী জীবনের নিশ্চয়তা দেয়। ‘চার কিস্তি তাকাফুল পরিকল্পনা‘ হলো অংশগ্রহণকারীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় এবং আধুনিক একটি ইসলামী বীমা ব্যবস্থা। এই পরিকল্পনার বিশেষত্ব হলো এটি মেয়াদের মাঝপথেই নির্দিষ্ট বিরতিতে নগদ অর্থের যোগান দেয়, যা পরিবারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রয়োজন মেটাতে সাহায্য করে। এটি পারস্পরিক সহযোগিতা বা ‘তাবাক্কু‘-এর ভিত্তিতে উচ্চ সুরক্ষা এবং আকর্ষণীয় মুনাফা নিশ্চিত করে।
তাকাফুলে ব্যবহৃত মূল শব্দসমূহের ব্যাখ্যা:
পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ:
- জরুরি নগদ প্রবাহ: পলিসি চলাকালীন সময়েই অংশগ্রহণকারীর প্রয়োজনে নির্দিষ্ট কিস্তিতে নগদ টাকা প্রদান করা হয়।
- পেমেন্ট পদ্ধতি: কন্ট্রিবিউশন বা কিস্তি বার্ষিক, ষান্মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে প্রদান করা যায়।
- মেয়াদ: এই পরিকল্পনাটি ১২, ১৬, ২০, এবং ২৪ বছর মেয়াদে গ্রহণ করা সম্ভব।
- সমর্পণ মূল্য (Surrender Value): কমপক্ষে ২ বছরের পূর্ণ কন্ট্রিবিউশন জমা হওয়ার পর এই পলিসিটি সমর্পণ বা সারেন্ডার করা যায়।
- বিনিয়োগ গ্রহণ: অংশগ্রহণকারী চাইলে তার পলিসির সমর্পণ মূল্যের সর্বোচ্চ ৮০% পর্যন্ত শরীয়াহ সম্মত ঋণ গ্রহণ করতে পারেন।
- ইজাফি সুবিধা (Ezafi): দুর্ঘটনাজনিত মৃত্যু (DIAB) এবং স্থায়ী পঙ্গুত্ব বা অঙ্গহানি (PDAB) ঝুঁকি এই স্কিমের সাথে যুক্ত করা যায়।
- কর সুবিধা: প্রদত্ত কন্ট্রিবিউশনের ওপর আয়কর রেয়াত পাওয়া যায় ।
সুবিধাসমূহ (Benefits):
১. সারভাইভাল বেনিফিট (বেঁচে থাকাকালীন সুবিধা):
এই পরিকল্পনার বিশেষত্ব হলো মেয়াদের মাঝপথে তিন ধাপে টাকা ফেরত পাওয়া:
- প্রথম ধাপ: মেয়াদের এক- চতুর্থাংশ (১/৪) সময় অতিবাহিত হওয়ার পর ফেস ভ্যালুর ২০% প্রদান করা হয়।
- দ্বিতীয় ধাপ: মেয়াদের দুই-চতুর্থাংশ (২/৪) সময় অতিবাহিত হওয়ার পর ফেস ভ্যালুর আরও ২০% প্রদান করা হয়।
- তৃতীয় ধাপ: মেয়াদের তিন-চতুর্থাংশ (৩/৪) সময় অতিবাহিত হওয়ার পর ফেস ভ্যালুর আরও ২০% প্রদান করা হয়।
- চতুর্থ ধাপ (মেয়াদপূর্তি): মেয়াদ শেষে অবশিষ্ট ৪০% ফেস ভ্যালু এবং সাথে অর্জিত সকল মুনাফা/বোনাস প্রদান করা হয়।
২. মৃত্যুজনিত সুবিধা (Protection):
মেয়াদের মধ্যে যেকোনো সময় অংশগ্রহণকারীর মৃত্যু হলে:
- মনোনীত ব্যক্তিকে পূর্ণ ফেস ভ্যালু (১০০%) এবং মৃত্যুর তারিখ পর্যন্ত অর্জিত মুনাফা প্রদান করা হবে।
- বিশেষত্ব: অংশগ্রহণকারী আগে এক বা একাধিক কিস্তি (সারভাইভাল বেনিফিট) গ্রহণ করে থাকলেও, মৃত্যুজনিত দাবির টাকা থেকে তা কাটা হবে না। পূর্ণ টাকাই PTF (ঝুঁকি তহবিল) থেকে প্রদান করা হবে।
কেন এই পরিকল্পনাটি সেরা?
ফোর –স্টেজ তাকাফুল পরিকল্পনা তাদের জন্য আদর্শ যারা মেয়াদের শেষে একবারে টাকা পাওয়ার অপেক্ষায় না থেকে মাঝপথেই বড় কোনো খরচ (যেমন: সন্তানের বিয়ে, ব্যবসা সম্প্রসারণ বা হজ পালন) মেটাতে চান, আবার একইসাথে পরিবারের জন্য পূর্ণ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে চান। এটি সঞ্চয়, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতার একটি চমৎকার সংমিশ্রণ।
